মায়ের আগমনে আনন্দ, সম্প্রীতি ও ভক্তির আবহে মুখরিত হিরণময়পুর স্কুল মোড়। 🌼
🌺🙏 মাতৃশক্তি দুর্গাপূজা | শুভ পঞ্চমী 🙏🌺
পঞ্চমীর শুভ তিথিতে হিরণময়পুর স্কুল মোড় ব্যবসায় সমিতি ও গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত মাতৃশক্তি দুর্গাপূজা এ বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে আয়োজিত পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝড়খালি থানার ওসি, রাজ্য কমিটির সদস্য রামকৃষ্ণ বাবু, যুব সভাপতি উৎপল দত্ত, সমাজসেবী গণেশ গিরি, বিগত বিধানসভা নির্বাচনে বাসন্তী বিধানসভার প্রার্থী বিকাশ নস্কর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সুন্দর আয়োজনের মাধ্যমে ধর্মীয় ভাবনা, সামাজিক সম্প্রীতি ও মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—মায়ের কাছে এই প্রার্থনাই করি। 🌺
আমাকে এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পূজা কমিটির সকল উদ্যোক্তা ও সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। 🙏🌸